দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর ক অঞ্চলের ডিরেক্টর মোঃ রেজাউল করিম লিটনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বিরল উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে ও বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান একরাম হোসেন তালুকদার এর সঞ্চালনায় সংবর্ধিত প্রধান অতিথি মোঃ রেজাউল ইসলাম লিটন বক্তব্য রাখেন। এসময় দিনাজপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন, বিরল উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান জুলফিকার আলী, সেক্রেটারি ছামিদার রহমান, বিরল উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সেক্রেটারি ফারুক হোসেন, ভাইস চেয়ারম্যান মোখলেছার রহমান, ডিরেক্টর উম্মে কুলসুম, ট্রেজারার ফরহাদ হোসেন, বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সেক্রেটারি বীরেশ চন্দ্র দেবশর্মা, ডিরেক্টর অনিল চন্দ্র রায়, ট্রেজারার আতিউর রহমানসহ কালব এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।