জনবান্ধব ও সেবামুখী অফিসে রূপান্তরের উদ্যোগ উদ্বোধন

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ৯ জুন, ২০২৬, ১১:১৯ এএম
জনবান্ধব ও সেবামুখী অফিসে রূপান্তরের উদ্যোগ উদ্বোধন
রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়কে আরও জনবান্ধব ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৮ জুন) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উদ্যোগের শুভ উদ্বোধন করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ। উদ্বোধনকৃত উদ্যোগগুলোর মধ্যে রয়েছে—সেবাগ্রহণে আগত দর্শনার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা, অপেক্ষমাণ দর্শনার্থীদের জন্য ওয়েটিং রুম, সিসিটিভির মাধ্যমে নিরাপত্তা জোরদারকরণ এবং উপজেলা পরিষদ চত্বরের সৌন্দর্যবর্ধন। এ সময় ইউএনও সেলিম আহমেদ বলেন, “সরকারি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি আধুনিক, স্বচ্ছ ও নাগরিকবান্ধব প্রশাসনিক পরিবেশ গড়ে তুলতেই এসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।” অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের এ উদ্যোগে সেবাগ্রহীতাদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, এসব পদক্ষেপের ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আগত সাধারণ মানুষ আরও স্বাচ্ছন্দ্যে ও সহজে সেবা গ্রহণ করতে পারবেন।
আপনার জেলার সংবাদ পড়তে