"সবুজ ডিমলা নিরাপদ ভবিষ্যৎ" এই স্লোগানকে সামনে রেখে আজকে ডিমলা কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।হামার ডিমলা ফেসবুক কমিউনিটির আয়োজনে এই কর্মসূচির উদ্যোক্তা গ্রুপটির এডমিন মোঃ জিবরান আজিম সিয়াম বলেন নিরাপদ ও বাসযোগ্য ডিমলা গড়তে সবুজ বিপ্লবের কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রীর অন্যতম রুপরেখা ৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসেবে আমরা সমগ্র ডিমলা উপজেলা জুড়ে আগামী কয়েক বছরে ১ মিলিয়ন বৃক্ষরোপনের পরিকল্পনা করেছি।আজকে বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে আমাদের যাত্রা শুরু হলো।ধাপে ধাপে ডিমলা উপজেলার উল্লেখযোগ্য স্থানসমূহে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তাবায়ন করবো ইনশাল্লাহ্। এই কর্মসূচির অন্যতম উদ্যোক্তা ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর কবির প্রিন্স বলেন আজকে শতাধিক বৃক্ষরোপনের মাধ্যমে আমাদের এক নতুন সবুজ আন্দোলন শুরু হলো।আমরা ডিমলায় ১০ লক্ষ গাছ রোপনের পরিকল্পনা করেছি।খুব শীঘ্রই ডিমলার মসজিদ,মন্দির,শিক্ষা প্রতিষ্ঠান,কবরস্থান,শ্মশানসহ সকল গুরত্বপূর্ন স্থানসমূহে পর্যায়ক্রমে এই সবুজ বিপ্লব অব্যাহত থাকবে।এই কর্মসূচির আরেক উদ্যেক্তা ডিমলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল ইসলাম রাসেল বলেন আমাদের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন আগামী ৫ বছরে ৫ কোটি গাছ রোপনের।আমরা তার এই পরিকল্পনার অন্যতম সহায়ক হিসেবে আমাদের ডিমলা উপজেলায় ১০ লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা করেছি।সবার সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়।এটা আমরা করছি আমাদের পরবর্তী প্রজন্ম যেন সবুজ পরিবেশে বেড়ে উঠার সুযোগ পায়।আমাদের প্রধান স্লোগান হলো সবুজে ভরে যাক দেশ,সবার আগে বাংলাদেশ ।এছাড়াও বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রুবেল,আশিক,রাসেল,রাব্বি,নাইম প্রমূখ।