আটোয়ারীতে পার্টনার কংগ্রেস-২০২৬

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) :
| আপডেট: ৯ জুন, ২০২৬, ০৩:২৭ পিএম | প্রকাশ: ৯ জুন, ২০২৬, ০৩:২৭ পিএম
আটোয়ারীতে পার্টনার কংগ্রেস-২০২৬

পঞ্চগড়ের আটোয়ারীতে আধুনিক কৃষি প্রযুক্তির সমপ্রসারণের লক্ষ্যে ‍‍পার্টনার কংগ্রেস‍‍ অনুষ্ঠিত হয়েছে। ‍‍প্রোগাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ‍‍ (পার্টনার) প্রকল্পের আওতায় স্থানীয় কৃষি বিভাগের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবীর সভাপতিত্বে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেস ২০২৬ এর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে খামারবাড়ী পঞ্চগড়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন উপস্থিত থেকে বক্তব্য রাখেন। পার্টনার কংগ্রেসে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ। কৃষি সমপ্রসারণ কর্মকর্তা আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পার্টনার প্রকল্প দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ফরহাদ হোসেন, উপজেলা সমবায় অফিসার মোঃ ফারুক হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ বাবুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ শাহজাহান প্রমুখ। কংগ্রেসে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক সহ প্রান্তিক কৃষক-কৃষাণী ও কৃষি সংশ্লিষ্ট উদ্যোক্তাগন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির সমপ্রসারণ এবং উত্তম কৃষি চর্চার ধাপসমূহ প্রনয়ন ও বাস্তবায়নে পার্টনার প্রকল্প দীর্ঘদিন থেকে কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন ধরনের কার্যকরী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে । আধুনিক ও সমৃদ্ধ কৃষিভিত্তিক বাংলাদেশ গড়তে কৃষি সমপ্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে কর্মকর্তারা উল্লেখ করেন। অনুষ্ঠানস্থল চত্বরে পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কৃষকদের ধারণা দিতে কয়েকটি স্টল নিয়ে একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে