ফরিদপুরের চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তর থেকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় ডেঙ্গু প্রতিরোধে একটি সচেনতামূলক র্যালি বের করা হয়। একই সাথে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে ও পথচারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা, সদস্য সচিব আঃ কুদ্দুস বাদশা, বিএনপি নেতা মঞ্জুরুল হক মৃধা, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, উপজেলা যুবদলের সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন জাফর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ র্যালিতে অংশ নেন।
জানা যায়, “এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধ করি” এ স্লোগান নিয়ে র্যালিটি উপজেলা সদর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করেন এবং বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরন করেন। বাজারের বিভন্ন ব্যাবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে পরিস্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন ইউএনও। এছাড়া বসতবাড়ী, অফিস আদালত, ব্যাবসা প্রতিষ্ঠান ও পরিবেশের চারপাশে পানি জমে যাতে এডিস মশা জন্ম নিতে না পারে সে ব্যপারে সকলকে সচেতন করা হয়।