মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের আরকাইভস দিবস উদযাপিত

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৯ জুন, ২০২৬, ০৩:৩৮ পিএম
মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের আরকাইভস দিবস উদযাপিত

কিশোরগঞ্জ আরকিওলজিক্যাল সোসাইটির সহযোগিতায় মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের আয়োজনে ৯ জুন আরকাইভস দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। মংগলবার সকালেভ জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের গোয়ালা পাড়াস্থ পাঠাগার এ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা কিশোরগঞ্জ আরকিওলজিক্যাল সোসাইটির সভাপতি আমিনুল হক সাদী। দিবসটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন মহিনন্দ ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল।

পাঠাগারের প্রতিষ্ঠাতা লেখক ও প্রাবন্ধিক আমিনুল হক সাদী বলেন, বাচ্চাদের ইতিহাস শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। এটি তাদের নিজেদের শেকড়, সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে পরিচয় করায়। ইতিহাস পড়ার মাধ্যমে শিশুরা অতীত থেকে শিক্ষা নেয়, যা তাদের বর্তমান ও ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

প্রতি বছর ৯ জুন পালিত হয় আন্তর্জাতিক আর্কাইভস দিবস। ঐতিহাসিক দলিল ও নথিপত্রের গুরুত্ব তুলে ধরতে এবং আর্কাইভস সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিশ্বজুড়ে এই দিবসটি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারেও আমি আমার প্রতিষ্ঠিত মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার মক্তবের শিক্ষার্থীদের নিয়ে এই ইতিহাস সচেতন সভার আয়োজন করি।

আপনার জেলার সংবাদ পড়তে