কিশোরগঞ্জে শৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সচেতনতায় অনুষ্ঠান

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৯ জুন, ২০২৬, ০৩:৪০ পিএম
কিশোরগঞ্জে শৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সচেতনতায় অনুষ্ঠান

কিশোরগঞ্জের যুব উন্নয়ন অধিদপ্তরে “শান্তি, শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠান ও বায়োগ্যাস প্লান রক্ষণাবেক্ষন ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ৩দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (৯ জুন) সকালে কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের উদ্যোগে প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণে জেলার বেকার যুবক ও যুব মহিলারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইশতিয়াক ইমন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান পিপিএম,কিশোরগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কোর্ডিনেটর মুহাম্মদ রুকন উদ্দিন, মাদকদ্রব্য অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ এনায়েত হোসেন।

 যুব উন্নয়ন অধিদপ্তর কিশোরগঞ্জ উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তর কিশোরগঞ্জ সদরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামাল হোসেন। এতে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আলা উদ্দিন, জাতীয় যুব পদকপ্রাপ্ত আত্নকর্মী  মো: নূরুল আরেফীন লিংকন, রিমা আক্তার, যুব উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ আমিনুল হক সাদী, রক্ত বন্ধু যুব কল্যাণ সংস্থার সভাপতি শরিফুল আলম আরেফীন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে বক্তারা বলেন, সমাজের সার্বিক উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে দেশের অনেক যুবক-যুবতী স্বাবলম্বী হয়ে দেশ গঠনে অবদান রাখছেন। বক্তারা যুবসমাজকে সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি এবং সমাজ উন্নয়নে যুবদের কার্যকর ভূমিকা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও যুব সমাজকে দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে