অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের শিবপুর কাটাখালী গ্রামের সাহাদাৎ হোসেন ফকির এর ছেলে মোস্তাফিজুর রহমান ফকির মোস্তাক (৩৫) কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (৮জুন) বিকাল সাড়ে ৫টায়, উপজেলার লড়ারকুল গ্রামের একটি মাছের ঘের থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোল কালিন সময় উক্ত জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্র বলেন, অপরাধীর স্বীকারোক্তিমতে সরেজমিনে মাটি ও বালু ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারায় উক্ত জরিমানার অর্থ আদায় করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্র সাংবাদিকদের আরো বলেন, জরিমানা আদায় পরবর্তী অপরাধীকে মাঠি ও বালু উত্তোলন আইন, অপরাধের ধরনসহ বিস্তারিত বিষয় অবগত করা হয়। এ অপরাধে পূনরায় জড়িত হলে জেল-জরিমানার হাত থেকে মাফ পাওয়া যাবেনা বলেও তিনি হুশিয়ারী উচ্চরণ করেন।