১১ জুন উঠে যাচ্ছে নিষেধাজ্ঞা: সাগরে মাছ শিকারে যেতে প্রস্তুত জেলেরা

এফএনএস (বলরাম দাশ অনুপম; কক্সবাজার) :
| আপডেট: ৯ জুন, ২০২৬, ০৪:২২ পিএম | প্রকাশ: ৯ জুন, ২০২৬, ০৪:২২ পিএম
১১ জুন উঠে যাচ্ছে নিষেধাজ্ঞা: সাগরে মাছ শিকারে যেতে প্রস্তুত জেলেরা

১১ জুন শেষ হতে যাচ্ছে বঙ্গোপসাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকারের  নিষেধাজ্ঞা। ৫৮ দিন বিরত থাকার পর আবারো সাগরে মাছ ধরতে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। দীর্ঘদিন ঘাটে পড়ে থাকা বোটগুলো  মেরামতের  কাজ চলছে পুরোদমে। 

জেলেপল্লী ঘুরে জেলে হাছানের সাথে কথা বললে তিনি বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে ১১ জুন সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সবাই। কেউ ডকইয়ার্ডে ট্রলারের মেরামতের কাজ শেষ করছেন, আবার কেউ মাছ ধরার জালগুলো ঠিকঠাক করে নিচ্ছেন।

এবং ফিশিং বোটের কালু মাঝির সাথ কথা বললে তিনি বলেন নিষেধাজ্ঞা শেষের আর বেশি দিন না থাকায় তারা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন।এমনকি তারা জেলেদের অগ্রিম টাকা ও প্রধান করতে শুরু করেছেন।

মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষ হলেও বৈরি আবহাওয়ার আশংকা দেখা দিয়েছে। সাগরে ট্রলার নামানোর প্রস্তুতি নিলেও দুশ্চিন্তা কাটছেনা জেলেদের।

কক্সবাজার ফিসারীঘাটে বিভিন্ন ব্যাবসায়ীদের সাথে কথা বলার পর ব্যবসায়ী রাব্বি জানান যদি আবাহাওয়া ঠিক থাকে ১১ জুন তারা তাদের ট্রলার সাগরে পাঠাবেন।কিন্তু আবাহাওয়া নিয়ে বরাবরই সংসয়ে রয়েছেন।এছাড়া বর্ষা মৌসুমের আগে নিষেধাজ্ঞা দেওয়ায় অনেক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বোট মালিকরা।

নিষেধাজ্ঞা শেষে সাগরের ফেরার অপেক্ষায় মৎস্যজীবীরা। সেই লক্ষে সব ধরনের প্রস্তুতি নিয়েছে মৎস্য অফিস। কক্সবাজার সদরের জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, নিষেধাজ্ঞা চলাকালে সরকারি নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলার চেষ্টা করা হয়েছে। ১১ জুন থেকে ট্রলারগুলো যেন নির্বিঘ্নে সাগরে যেতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিষেধাজ্ঞার ৫৮ দিন শেষ হচ্ছে। মৎস্যজীবীদের সামনে আসছে আয় রোজগারের নতুন স্বপ্নের দিন। হাসি ফেরার অপেক্ষায় মৎস্য ব্যবসায়ীদের।

আপনার জেলার সংবাদ পড়তে