দৌলতপুর সীমান্তে ভারতীয় মদ ও গাঁজার গাছ উদ্ধার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৯ জুন, ২০২৬, ০৪:৩২ পিএম
দৌলতপুর সীমান্তে ভারতীয় মদ ও গাঁজার গাছ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার ও পাচার প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রমের অংশ হিসেবে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ৯ জুন পৃথক দুটি অভিযানে ভারতীয় মদ ও গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ কাজিপুর বিওপির একটি চৌকষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর মন্ডলপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৬ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা।

র্আশ্রায়ন বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার পুরাতন ঠোটারপাড়া মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২.৫ কেজি গাঁজার গাছ উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার গাছের আনুমানিক সিজার মূল্য ৮,৭৫০/- (আট হাজার সাতশত পঞ্চাশ) টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় সকল প্রকার চোরাচালান, মাদক পাচার এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে