কশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর, নিকলী, অষ্টগ্রাম, মিঠামইন,ইটনা সহ হাওড় অঞ্চলের উপজেলাগুলোতে সকাল থেকে বিকাল পর্যন্ত ঝিরি ঝিরি বৃষ্টির কারণে এইসব এলাকার মানুষদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আজ মঙ্গলবার হাওড়ের বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহে দাবদাহের কারণে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।এসব উপজেলা গুলোর বিভিন্ন সরকারী হাসপাতাল ও বেসরকারী হাসপাতাল গুলোতে বিভিন্ন বয়সের রোগিদের চাপ খুব বেশী ছিলো।আজ মঙ্গলবার বৃষ্টি হওয়ার কারণে রোগিদের চাপ অনেকটা কমে যাচ্ছে। এসব রোগিরা সাধারণত আমাশয়, অতিরিক্ত গরমে অনেকে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে অনেকে হাসপাতালে ভর্তি হয়েছেন। আবার অনেকে অতিরিক্ত গরমে বাড়িতে ভীষণ জ্বর হয়ে প্রাইভেট চিকিসার সরণাপন্ন হয়েছেন। আজ স্বস্তির বৃষ্টির কারণে এখন সবাই ভালো আছেন বলে জানা গেছে।