চাটমোহরে আনসার ভিডিপির নিজস্ব জমি উদ্ধারের প্রক্রিয়া

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৯ জুন, ২০২৬, ০৪:৫২ পিএম
চাটমোহরে আনসার ভিডিপির নিজস্ব জমি উদ্ধারের প্রক্রিয়া

চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা গ্রামে আনসার ও ভিডিপির নিজস্ব সম্পত্তি উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলা আসনার ও ভিডিপি কর্মকর্তা নাসরিন সুলতানা সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি এলাকাবাসীর সাথে কথা বলেন। এসময় চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,সহ-সভাপতি সঞ্জিত সাহা কিংশুক,সহ সম্পাদক মোঃ নুরুল ইসলাম,ইউনিয়ন আনসার ভিডিপি দলনেতা আঃ করিম,মোজাফ্ফর হোসেন,রওশন আলী,রেজাউল করিম,ছাইকোলা ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

এলাকাবাসী জানান,১৯৮৪ সালে আঃ হামিদ ৩ শতাংশ জমি আসনার ভিডিপিকে দান করেন। সে মোতাবেক দলিল রেজিস্ট্রি করা হয়। একই দাগে জনৈক আমজাদ হোসেনও জমি ক্রয় করেন আঃ হামিদের কাছ থেকে। আমজাদ হোসেন আনসার ভিডিপির জমি দখল করে পাকা ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছেন। এই জমি উদ্ধারের উদ্যোগ গ্রহণ করেছে আসনার ভিডিপি কর্তৃপক্ষ। 

আপনার জেলার সংবাদ পড়তে