চাটমোহরে ইসলামী ব্যাংকের গ্রাহকদের অবস্থান কর্মসূচি

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৯ জুন, ২০২৬, ০৪:৫৩ পিএম
চাটমোহরে ইসলামী ব্যাংকের গ্রাহকদের অবস্থান কর্মসূচি

ইসলামী বাংকের চেয়ারম্যানের অপসারণ,আমানতের সুরক্ষা,গ্রাহকের স্বার্থ রক্ষা,এস আলম ও ফ্যাসিস্টদের দোসদের বয়কট এবং গ্রাহকদের উপর পুলিশী হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পাীরত হয়েছে পাবনার চাটমোহরে। 

মঙ্গলবার (৯ জুন) ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম ইসলামী ব্যাংক লিঃ চাটমোহর শাখার সামনে এই কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচি পালনকালে বক্তব্য দেন,মোঃ শহীদুল্লাহ মাস্টার,সোলায়মান হোসেন,আবু হানিফ,হাসান আলী,মুক্তার হোসেন,মওলানা আমির হোসাইন,কাজী মজিবর রহমান মানিক প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে