বরিশালের গৌরনদীতে রাস্তা সংস্কারের জন্য অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে সিসিডিবি-সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচির সহযোগিতায় মাহিলাড়া ইউনিয়ন নেটওয়ার্কের আয়োজনে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিসিডিবির এলাকা ব্যবস্থাপক সুদীপন খীসা, প্রোগ্রাম অফিসার উজ্জল রত্ম, ইউপি সদস্য হাসান আল মামুন প্রমুখ। সভা শেষে সিসিডিবির ইউনিয়ন নেটওয়ার্কের নারী সদস্যরা ওই ইউনিয়নের বেজহার গ্রামের একটি রাস্তাকে পাকাকরনের জন্য চেয়ারম্যানের বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন।