গাইবান্ধার সাদুল্যাপুর থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ সাব্বির রাহাদ খান (নোমান) (২৪) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জানা গেছে, সোমবার (৮ জুন) দিবাগত রাত আনুমানিক ১২:৩০টায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তাকে গাইবান্ধা সদর থানায় সোপর্দ করা হয়।
নোমান সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতা মোঃ শাহারিয়া খান (বিপ্লব) সাদুল্যাপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান।