গাইবান্ধার সাদুলল্যাপুরে ছাত্রলীগের সক্রিয় কর্মী নোমান গ্রেপ্তার

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ৯ জুন, ২০২৬, ০৫:০৩ পিএম
গাইবান্ধার সাদুলল্যাপুরে ছাত্রলীগের সক্রিয় কর্মী নোমান গ্রেপ্তার

গাইবান্ধার সাদুল্যাপুর থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ সাব্বির রাহাদ খান (নোমান) (২৪) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জানা গেছে, সোমবার (৮ জুন) দিবাগত রাত আনুমানিক ১২:৩০টায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তাকে গাইবান্ধা সদর থানায় সোপর্দ করা হয়।

নোমান সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতা মোঃ শাহারিয়া খান (বিপ্লব) সাদুল্যাপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান।

আপনার জেলার সংবাদ পড়তে