ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের সঙ্গে নাসিরনগর উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী জনসচেতনতা,বাল্যবিবাহ বন্ধকরণ এবং সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তাররোধে করণীয় শীর্ষক বিষয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ
এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা,সামাজিক সম্প্রীতি বজায় রাখা,বাল্য বিবাহরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন,সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনসেবার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।একই সাথে তিনি মাদকাসক্তি নির্মূলে সুশীল সমাজকে এগিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ,নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রমজান আলী,থানার অফিসার ইনর্চাজ শাহীনুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অদিতি রায়,উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন রোমান খান,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুতুল রানী দাস,দাতঁমন্ডল এরফানিয়া সিনিয়র আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ মিয়া,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল কাদির,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বসির উদ্দিন,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক একেএম আমিনুল ইসলাম,উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুস সাত্তার,বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, প্রেসক্লাব সভাপতি আসমত আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার হোসেন ভূইঁয়া,এনজিও প্রতিনিধি আবু সাঈদ খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। এসময় নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরে সরকারি কর্মকর্তারা স্থানীয় সমস্যা ও সম্ভাবনার বিষয়ে মতামত প্রদান করেন। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গও মাদকসহ এলাকার উন্নয়ন, অবকাঠামো ও জনসেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
জেলা প্রশাসক উপস্থিত সবার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়সমূহ সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।