ঝিনাইদহের কালীগঞ্জে ভাতিজার ঘুষিতে নিয়ামত আলী(৪৫) নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে টাকা ধার নিয়ে ভাতিজা এরশাদ আলীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে রুপ নেই। এসময় ভাতিজা এরশাদের ঘুষি ও লাঠির আঘাতে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি কালীগঞ্জ উপজেলা কামালহাট গ্রামের ইমান আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে ভাতিজার সাথে ইমান আলীর টাকা ধার দেওয়া নেওয়া নিয়ে বিবাদ হয়। একপর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতি হয়। ভাতিজা নিয়ামতকে ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে আহত করে। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরিফুল ইসলাম জানান,দুপুরে নিয়ামত নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। আমরা পরীক্ষা করে দেখতে পায় হাসাপাতালে পৌছানোর আগেই তিনি মারা গিয়েছেন।
কালীগঞ্জ থানার তদন্ত ওসি মনিরুজ্জামান জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মরদেহ আনতে গেলে স্থানীয় লোকজন বাধা দেন। এখন পরিবারের অভিযোগের উপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।