ঝিকরগাছায় শিশু পুত্রকে হত্যার পর মায়ের আত্মহত্যা, আটক স্বামী

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : | প্রকাশ: ৯ জুন, ২০২৬, ০৭:৪৫ পিএম
ঝিকরগাছায় শিশু পুত্রকে হত্যার পর মায়ের আত্মহত্যা, আটক স্বামী

যশোরের ঝিকরগাছা নাভারন ইউনিয়নে শিশু পুত্র সোহরাব হোসেন (২) কে হত্যার পর মা রেবেকা খাতুন (৩০) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় রেবেকা খাতুনের স্বামী জনি মিয়া (৩৭) কে পুলিশ আটক করেছে।

এলাকাবাসী জানিয়েছেন জনি মিয়া মাদকাসক্ত হওয়ায় স্ত্রী রেবেকা খাতুনের উপরে বিভিন্ন সময় মারধর করতেন। তার অত্যাচার সহ্য করতে না পেরেই হয়তো রেবেকা খাতুন (৩০) তার শিশু পুত্র সোহরাব হোসেন (২) কে গলা টিপে হত্যার পর তিনি নিজে আত্মহত্যা করেছেন। আত্মহত্যাকারীর স্বামী জনি মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান দুই জনের মৃত্যুর ঘটনা স্বীকার করে বলেন, মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে। কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে এই মুহূর্তে বলতে পারছিনা। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার জেলার সংবাদ পড়তে