বিএনপি নেতার মুচলেকা

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : | প্রকাশ: ৯ জুন, ২০২৬, ০৭:৪৬ পিএম
বিএনপি নেতার মুচলেকা

ঝিকরগাছা সরকারি শহীদ মশিউর রহমান কলেজের পুকুরের মাটি চুরি করে বিক্রির অপরাধে ঝিকরগাছা পৌরসভা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এমরান রেজা খোকনকে মুচলেকা দিতে হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দ এর সামনে মুসলেকা দিতে হয়।

যশোরের ঝিকরগাছায় সরকারি শহীদ মসিয়ুর রহমান কলেজের পুকুরের মাটি দীর্ঘদিন অবৈধভাবে মাটি উত্তোলন করে অন্যত্র বিক্রি আসছিলেন।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাইদ সরকারি শহীদ মশিউর রহমান কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন বরাবর এ মাটি অন্যত্র বিক্রি না করার জন্য চিঠি (১১ মে) দিয়েছিলেন।

কিন্তু তারপরও অধ্যক্ষের চাচাতো ভাই এমরান রেজা খোকন মাটি কাটা অব্যাহত রেখেছিলেন। তিনি ঝিকরগাছা পৌর বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক। রাতের অন্ধকারে মাটি চুরির বিষয়টি কলেজের অধ্যক্ষ থানা প্রশাসনকে অবহিত না করায় সন্দেহ সৃষ্টি হয়।

শনিবার (৬ জুন) দুপুরে নাভারন সার্কেলের এএসপি আরিফ হোসেনের নির্দেশে মাটি বোঝাই ট্রাক আটক করা হয়েছিল। মাটি খেকো বিএনপি নেতা এমরান রেজা খোকন কে মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দ এর নিকট মুচলেকা দিয়ে এ যাত্রা রেহাই পান।

আপনার জেলার সংবাদ পড়তে