নাটোরের সিংড়ায় নিখোঁজের ১৫ দিন পর মারিয়া বেগম শরিফা (৭৫) নামের এক বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলার আগপাড়া শেরকোল গ্রামে একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধ ওই গ্রামের মৃত মোজাহার আলীর স্ত্রী। বৃদ্ধ মহিলা তার স্বামীর মৃত্যুর পর বড় ছেলে শহিদুল ইসলামের বাড়িতে থাকতেন। সেই বাড়ির পাশে ডোবার কচুরিপানার ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়। এদিকে হত্যাকান্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছেলে শহিদুল ইসলাম ও ছেলের বউ খাদিজা বেগমকে আটক করেছে পুলিশ।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, গত ৬ জুন ওই বৃদ্ধের মেয়ে মর্জিনা বেগম মা হারানো বিষয়ে সিংড়া থানায় একটি জিডি করেন। পরে ছেলের বাড়ির পাশের ডোবা থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে মর্গে পাঠানে হয়েছে। এই ঘটনায় ছেলে ও ছেলের বউ কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।