কেশবপুরে আন্তঃজেলা তিন গরু চোর গ্রেফতার

এফএনএস (জয়দেব চক্রবর্তী; কেশবপুর, যশোর) : | প্রকাশ: ৯ জুন, ২০২৬, ০৮:০৩ পিএম
কেশবপুরে আন্তঃজেলা তিন গরু চোর গ্রেফতার

যশোরের কেশবপুরে গরু চুরি করে সিএনজিযোগে পালিয়ে যাওয়ার সময় আন্তঃজেলা তিন চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার  রাতে উপজেলার বুড়ুলি গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-খুলনা জেলার আড়ংঘাটা গ্রামের হাকিম হরফে হামিদ শেখের ছেলে মনিরুল ইসলাম সুজন শেখ (৪৫), ফুলতলা থানার দামোদর গ্রামের তৈয়ব মোল্যার ছেলে মুকুল মোল্যা (৫২) ও বাগেরহাট জেলার বারইখালী গ্রামের জাকির শেখের ছেলে রাসেল শেখ (২৪)। কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, গ্রেফতারকৃতদের নামে খুলনা বিভাগের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে