লৌহজংয়ে পূবালী ব্যাংকের ডিজিটাল লেনদেনে উৎসাহ প্রদানের লক্ষ্যে মতবিনিময়

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৯ জুন, ২০২৬, ০৮:০৫ পিএম
লৌহজংয়ে পূবালী ব্যাংকের ডিজিটাল লেনদেনে উৎসাহ প্রদানের লক্ষ্যে মতবিনিময়

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের হাট নওপাড়া বাজারে ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণ ও সাধারণ জনগণকে ডিজিটাল লেনদেনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে পূবালী ব্যাংক-এর হাট নওপাড়া বাজার শাখার উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ডিজিটাল লেনদেনের সুবিধা, নিরাপত্তা এবং নগদ অর্থের পরিবর্তে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার ব্যবহার বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের শ্রীনগর শাখার ম্যানেজার মো. মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন হাট নওপাড়া বাজার শাখার ম্যানেজার মো. সামসুল হক খন্দকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, মশিউর রহমান, লোকমান হোসেন, তুষার মানিক, মামুন মৃধা, মাসুদ শিকদার,আল আমিনসহ এলাকার ব্যবসায়ী, গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ডিজিটাল লেনদেন সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি আর্থিক কার্যক্রমকে আরও স্বচ্ছ ও নিরাপদ করে তোলে। তাই আধুনিক ব্যাংকিং সেবার সুবিধা গ্রহণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

আপনার জেলার সংবাদ পড়তে