আশাশুনিতে পুকুরে হাঁস যাওয়াকে কেন্দ্র করে হামলায় আহত ২

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৯ জুন, ২০২৬, ০৮:০৮ পিএম
আশাশুনিতে পুকুরে হাঁস যাওয়াকে কেন্দ্র করে হামলায় আহত ২

আশাশুনি উপজেলার ফকরাবাদ আদর্শ গ্রামে হাঁসের বাচ্চা পুকুরে যাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে। এব্যাপারে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

ফকরাবাদ পশ্চিমপাড়ার নজরুল ইসলামের স্ত্রী শিল্পী খাতুন বাদী হয়ে খানায় দাখিল ৎবঢ়ড়ৎঃবৎংধষর@মসধরষ.পড়স কৃত এজাহার সূত্রে জানাগেছে, গত ৩ জুন বেলা ১.৩০ টার দিকে আমার কয়েকটি হাঁসের বাচ্চা আদর্শগ্রামের পুকুরে গেলে আদর্শ গ্রামের রাজ্জাক গাজীর ছেলে শাহিন গাজী ও মৃত করে গাজীর ছেলে রাজ্জাক গাজী অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। আমি আদর্শগ্রামের সাইফুল ইসলাম গাজীর বাড়ীর সামনে দাড়িয়ে আমার হাঁসের বাচ্চাগুলি তাড়িয়ে নিয়া যাওয়ার সময় শাহীন গাজী হাতে লোহার রড ও রাজ্জাক বাঁশের লাঠি নিয়ে আমাকে আটকে মারপিট শুরু করে। এবং হত্যার উদ্দেশ্যে আমার মাথার তালুর বাম পাশে স্বজোরে আঘাত করে গুরুতর হাড়ভাঙ্গা রক্তাক্ত জখম করে। ডান চোখে স্বজোরে ঘুষি মেরে নিলাফোলা জখম করে। আমি মাটিতে পড়ে গেলে অসৎ উদ্দেশ্যে আমার পরনের মেক্সি টেনে ছিড়ে ক্ষতিসাধন ও বেআক্র করতঃ শ্লীলতাহানী ঘটায়। আমার মাতা মর্জিনা খাতুন আমাকে ঠেকাতে চেষ্টা করিলে তারা মাকেও কিল, ঘুষি লাথি মেরে ফোলা জখম করে। স্বাক্ষীরাসহ অনেকে ঘটনাস্থলে আসলে বিভিন্ন ধরনের খুন জখমের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে তারা চলে যায়। গুরুতর আহত অবস্থায় আমাকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এব্যাপারে শিল্পী খাতুন বাদী হয়ে থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে