কলারোয়ায় 'মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট' উপলক্ষে

কেএইচকে ইউনাইটেড বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জার্সি প্রদান

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৬, ০৩:০৬ পিএম
কেএইচকে ইউনাইটেড বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জার্সি প্রদান

২৩শে আগস্ট ২০২৬, রোববার সকাল ১০টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজীরহাট কেএইচকে ইউনাইটেড বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে 'মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট' উপলক্ষে জার্সি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামের হাতে এই জার্সি তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে জার্সি তুলে দেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাঈদ হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুশোডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও মালয়েশিয়া প্রবাসী আব্দুল সাত্তার মোড়ল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোস্তাফিজুর রহমান এবং সহকারী শিক্ষক আবু হেলাল মুকুলসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান শেষে অতিথিরা টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের সাফল্য কামনা করেন এবং খেলাধুলার মান উন্নয়নে এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

আপনার জেলার সংবাদ পড়তে