টাঙ্গাইলে বিনামূল্যে প্রাণী স্বাস্থ্য সেবা, টিকাদান ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে তারটিয়া স্কুল মাঠে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েল ফেয়ার অ্যাসিসিয়েশন ও টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েল ফেয়ার অ্যাসিসিয়েশন এর আহ্বায়ক ডাক্তার মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক্তার আতিকুর রহমান মিঠু, কৃষিবিদ বদরুল হক শাহীন, ডাক্তার মোঃ ওসমান গনি, ডাক্তার ইমরান হাসান লিংকন, টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম এর প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহসিন হোসেন সাদ্দাম প্রমাণিক ও টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম এর সদস্য সচিব মহিদুল ইসলাম মহিত। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বিনামূল্যে মাছের খাবার, গরু-ছাগলসহ বিভিন্ন প্রজাদের প্রাণীদের ভ্যাকসিন দেওয়া হয়।