যশোরের অভয়নগরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উপলক্ষে পূজা ,সাংস্কৃতিক অনুষ্ঠান, উদ্বোধনী সমাবেশ, আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ অভয়নগর উপজেলা শাখা ও নওয়াপাড়া পৌর শাখার উদ্যোগে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে কালীবাড়ি প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি শেখর কুমার সাহা। সভায় বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌর বিএনপি'র সভাপতি আবু নঈম মোড়ল, অভয়নগর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক শংকর কুমার সিংহ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি গৌতম বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস, উপজেলার পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটু কুন্ডু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের অভয়নগর উপজেলার সাধারণ সম্পাদক সমরেশ বৈরাগী প্রমুখ। আলোচনা শেষে দুপুর ২টায় নওয়াপাড়া কালীবাড়ি থেকে ঢাকঢোল বাজিয়ে মঙ্গল শোভাযাত্রা বেড় হয়ে যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিন করেন।