দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০৫ পিএম
দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০ সেপ্টেম্বর মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মথুরাপুর মাঠ নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বিজিবি টহল দলের তৎপরতায় মালিকবিহীন অবস্থায় ৫ বোতল ভারতীয় মদ এবং ২,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (ছয় লক্ষ সাত হাজার পাঁচশত) টাকা। উদ্ধারকৃত মালিকবিহীন মাদকদ্রব্য বিধি মোতাবেক কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় জমাকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে বিজিবির এই কঠোর ও ধারাবাহিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে