জামালপুর মেলাান্দহ এলজিইডির প্রকৌশলী শুভাশীষ রায় এর বিদায়জনিত সংবর্ধনা ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় মেলান্দহ রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয়। উপজেলা নাগরিক সমাজ এর আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন-নাগরিক সমাজের প্রধান সমন্বয়ক-নাংলা ইউপি’র চেয়ারম্যান আলহাজ কিসমত পাশা।
মেলান্দহ বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার জাহাঙ্গীর আলম বাবু, ৭১’র গেরিলা আবুল হোসেন, চরবানিপাকুরিয়া ইউনিয়নের কমান্ডার ইসহাক আলী, নাগরিক সমাজের সমন্বয়ক-উমির উদ্দিন পাইলট স্কুলের প্রধান শিক্ষক মোহন তালুকদার, নাগরিক সমাজের সমন্বয়ক-প্রবিন সাংবাদিক আলমগীর আহম্মেদ শাহজাহান, নাগরিক সমাজের সমন্বয়ক, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, হাজরাবাড়ি সিরাজুল হক ডিগ্রি কলেজের প্রভাষক অলিউল্লাহ, সাংবাদিক আব্দুল হাই, নাগরিক সমাজের সমন্বয়ক সাংবাদিক রুহুল আমিন রাজু, নূরে মদিনা মানবিক সোসাইটির পরিচালক বাদশা দোজাহান মতি মেম্বার, দারুস সুন্নাহ আইডিয়াল মাদ্রাসার পরিচালক নূর নবী ইসলাম প্রমুখ ব্যক্তিবর্গ এতে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে বিদায়ী ইঞ্জিনিয়ারকে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য, ইঞ্জিনিয়ার শুভাশীষ রায় ২০২২ সালে মেলান্দহে যোগদান করে ছিলেন। অনুষ্ঠান সঞ্চালক ছিলেন-মিঙ্গেল বিডির পরিচালক মোরশেদুল আলম।