পাটগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৯ পিএম
পাটগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ছবি: সংগ্রহীত

লালমনিরহাটের পাটগ্রামে যাত্রীবাহী ইজিবাইককে পেছন থেকে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের ঘুন্টি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে লালমনিরহাট থেকে বুড়িমারীর দিকে যাচ্ছিল একটি ট্রাক। একই সড়কে একই দিকে যাওয়া একটি যাত্রীবাহী ইজিবাইককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় ট্রাকটি।

ধাক্কার পর ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি দোকানে গিয়ে আছড়ে পড়ে। একই সময় নিয়ন্ত্রণ হারানো ট্রাকটিও বাজারের আরও কয়েকটি দোকানের ওপর উঠে যায়। এতে ইজিবাইকের কয়েকজন যাত্রী হতাহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় ঘুন্টি বাজার এলাকায় বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ট্রাকটি দোকানের ওপর উঠে যাওয়ায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালান। দুর্ঘটনার পর ট্রাক ও ইজিবাইকের অবস্থান এবং ক্ষতিগ্রস্ত দোকানগুলো ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে সংশ্লিষ্টরা।

আপনার জেলার সংবাদ পড়তে