অপরাধ মুক্ত করতে অভিযান

কালিয়াকৈরে ৩৩ আসামি গ্রেফতার

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১১ পিএম
কালিয়াকৈরে ৩৩ আসামি গ্রেফতার
গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশ গত সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১০টা থেকে ভোর পর্যন্ত কালিয়াকৈর পৌরসভা, চন্দ্রা ত্রিমোড়, মৌচাক, সফিপুর, পল্লীবিদ্যুৎ, বোর্ডঘর, ফুলবাড়ীয়া, আটাবহ ও কালিয়াকৈর বাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে- ক্যাসিনো / অনলাইন জুয়ার মূলহোতা - ২ জন, জুয়া মামলায় - ২ জন, মাদক মামলায় - ১২ জন, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত - ১১ জন, রিমান্ডের আসামি - ২ জন, চুরি মামলায় - ২ জন, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি - ২ জন, মোট ৩৩ জনআসামিকে গ্রেপ্তার করে থানা হেফাজতে আনা হয়। মঙ্গলবার সকালে তাদের গাজীপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।অভিযানে বিশেষ সাফল্য হিসেবে অনলাইন ক্যাসিনো চক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- সজিব (৩৫), পিতা আব্দুল মজিদ ও সোহান (২২), পিতা আমিরুল। তাদের বাড়ি উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের রাখালিয়াচালা গ্রামে বলে জানা গেছে। তাদের কাছ থেকে ৬ লক্ষ ২৮ হাজার টাকা ও একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।এ বিষয়ে কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, কালিয়াকৈরকে অপরাধমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতিতে মাঠে নেমেছি। গত সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ৩৩ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাদক কারবারি, জুয়াড়ি, ক্যাসিনো ব্যবসায়ী, চোর ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে