ভোলার দৌলতখানে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার চরখলিফা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এহসানুল হক রিপন মিয়ার পক্ষে মোটরসাইকেল শোডাউনে অংশ নেন ওই এলাকার কয়েক শত ভক্ত ও সমর্থক। বাদ্যযন্ত্র ও বাশীর সুরে আনন্দে উচ্ছ্বাসে বিশাল শোডাউনটি কলিম উদ্দিন পাটোয়ারী বাড়ির সামনে থেকে শুরু হয়ে দৌলতখান বাজার সহ চরখলিফা ইউনিয়নের বিভিন্ন গ্রামের অলিগলি প্রদক্ষিণ করে। ইউপি নির্বাচনে আগাম এ শোডাউনটি সাধারণ জনগণের মধ্যে নির্বাচনী ব্যাপক উৎসাহ ও বেশ আমেজ ছড়ায়।
শোডাউন চলাকালীন ওই ইউনিয়নের বিভিন্ন স্থান ও বাজারে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রিপন। শোডাউন চলাকালীন এলাকার সাধারণ মানুষ রাস্তায় রাস্তায় দাড়িয়ে তাকে হাততালি দিয়ে তাকে সমর্থন ও অভিনন্দন জানান।