আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০৩:০৮ পিএম
আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালী, অগ্নিকান্ড ও ভুমিকম্পে প্রস্তুতি বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালী বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে পরিষদ চত্বরেই নবাগত চৌকস উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট প্রশান্ত কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবির, প্রাণিসম্পদ দপ্তরের ডাঃ মোঃ আবদুল্লাহ, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান, সমবায় অফিসার মোঃ ফারুক হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, আটোয়ারী ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মোঃ হারুন উর রশিদ সহ শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা অগ্নিকান্ড ও ভুমিকম্পে প্রস্তুতি বিষয়ক বিভিন্ন মহড়া প্রদর্শনের মধ্য দিয়ে কর্মসূচী শেষ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে