মাদক সেবনের অপরাধে ঢাকাগামী বাসের দুই চালককে দুই মাসের কারাদন্ড

এফএনএস (কুয়াকাটা, পটুয়াখালী) : | প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬, ০৬:১৯ পিএম
মাদক সেবনের অপরাধে ঢাকাগামী বাসের দুই চালককে দুই মাসের কারাদন্ড

মাদক সেবনের দায়ে ঢাকা-কুয়াকাটাগামী ‘কুয়াকাটা এক্সপ্রেস’ নামের বাসের দুই স্টাফকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে কুয়াকাটা বাসস্ট্যান্ডে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই দন্ড কার্যকর করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো. ইয়াসীন সাদেক এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন।

ইয়াসীন সাদেক জানান, বাসের দুই ড্রাইভার হিমেল (৩২) ও মাহিম আহম্মেদ তন্ময়কে (৩২) আ্যলকোহল ও গাজা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক শ’ টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর একটা চৌকস টিম এদের আটক করেন।

আপনার জেলার সংবাদ পড়তে