রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ ১জন গ্রেফতার

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) :
| আপডেট: ১৫ অক্টোবর, ২০২৬, ১১:১২ এএম | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ১০:২৪ এএম
রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ ১জন গ্রেফতার

কুড়িগ্রামের রৌমারীতে রাত্রিকালীন মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৪৬ বোতল বিদেশি মদসহ মোঃ জাকির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। গ্রেফতারকৃত জাকির হোসেন রৌমারী উপজেলার চর ইটালুকান্দা গ্রামের মোঃ সবুর আলীর ছেলে।

বৃহস্পতিবার   রাত আনুমানিক  ০২.০০ ঘটিকায় রাত্রিকালীন মাদকবিরোধী অভিযানে এসআই শাহানুর আলমের নেতৃত্বে রৌমারী থানার পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেফতারকৃত ব্যক্তির শয়নকক্ষ থেকে সাক্ষীদের উপস্থিতিতে ৬১ বোতল ঙভভরপবৎ’ং ঈযড়রপব, ৩৫ বোতল গপউড়বিষষ’ং, ১৫ বোতল অঈ ইষধপশ এবং ৩৫ বোতল ঙভভরপবৎ’ং ঈযড়রপব ইষঁব ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের মোট পরিমাণ ১৪৬ বোতল। এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎকেও বিপন্ন করে। মাদকের উৎস, সরবরাহপথ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে