শরণখোলা আইডিয়াল

শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটে বার্ষিক ৭ম ডে-ক্যাম্প অনুষ্ঠিত

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ১২:৫১ পিএম
শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটে বার্ষিক ৭ম  ডে-ক্যাম্প অনুষ্ঠিত

বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের ঐতিহ্যবাহী শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের নিজস্ব ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল ৭ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত  ৭ম বার্ষিক ডে ক্যাম্প /২০২৬ অনুষ্ঠিত হয়েছে। জাঁকজমকপূর্ণ ও সুসজ্জিত এ ডে ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস শরণখোলা উপজেলা সভাপতি মো: রেজোয়ান ইফতেকার। স্কাউটার শিক্ষক আল মামুনের পরিচালনায় অধ্যক্ষ উসমান গনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান খান মতিয়ার রহমান। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা কমিশনার মোঃ সোহরাব হোসেন (এএলটি),সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মো: নান্না  মিয়া,   উপজেলা স্কাউট লিডার কে এম বজলুর রহমান, উপজেলা কাব লিডার মিজানুর রহমান প্রমুখ।  

প্রধান অতিথি বলেন, শরণখোলা আইডিয়াল  ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম ও কো- কারিকুলাম কার্যক্রম বাগেরহাট  জেলার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। এ ধারা বাহিককতা  ধরে  রেখে আগামীতে আরও ভালো করার  প্রত্যয় ব্যক্ত করেন। 

কাব দল অদম্য,কাব দল বালিকা  অগ্রগতি, গার্ল ইন স্কাউট মুক্ত বিহঙ্গ, স্কাউট দল দুর্বার এ চারটি ক্যাম্পে শতাধিক কাব স্কাউট ও স্কাউট শিক্ষার্থী অংশ নেয়। উপজেলা নির্বাহী অফিসার তাবুকলা  পরিদর্শন করে ক্যাম্প তৈরির বিষয়ে দল নেতার কাছ থেকে  ধারণা নিয়ে  আগামীতে আরো সুন্দরভাবে সাজিয়ে  তৈরি করার  পরামর্শ  দেন। 

বিকেল পাঁচটায় স্কাউট ওন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ ওসমান গনি বাংলাদেশ স্কাউট শরণখোলা উপজেলার যুগ্ম সম্পাদক শাহ জামাল জুয়েল, উপজেলা কাব লিডার মিজানুর রহমান, স্কাউট লিডার কে বজলুর রহমান। এ কর্মসূচির মধ্য দিয়ে  বিকাল ৫ টায় কার্যক্রম শেষ হয়। কাবিং কার্যক্রমে শিক্ষক  স্কাউটার আল মামুন,  হেলেন জাহান, মৌসুমী আক্তার, জসীম উদ্দীন ও সুমন  আকন । 

অধ্যক্ষ  উসমান গনি বলেন, শারীরিক মানসিক সামাজিক বুদ্ধি ভিত্তিক ও আধ্যাত্মিক শিক্ষা দিয়ে স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যক্তিগত ভাবে সৎ সুন্দর দক্ষ দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাগেরহাট জেলার আলোচিত শিক্ষা প্রতিষ্ঠান  শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট  কাবিং কার্যক্রম  সফল ভাবে  বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। যার সুফল হিসেবে ইতিমধ্যে শাপলা কাব অ্যাওয়ার্ড  ও পি এস অ্যাওয়ার্ড অর্জন করেছে। শুধু তাই নয় জাতীয়ভাবে  বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে