দৌলতপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০৮:১৩ পিএম
দৌলতপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত  সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান দমন কার্যক্রমের অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন বিওপিসমূহের দায়িত্বপূর্ণ এলাকায়১১ এপ্রিল একাধিক সফল অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় সিরাপ, গাঁজা ও পাতার বিড়ি উদ্ধার করা হয়েছে। জামালপুর বিওপি’র একটি চৌকষ টহল দল জয়পুর মাঠ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ২০,০০০ টাকা। একই দিনে তেঁতুলবাড়ী বিওপি’র টহল দল খাসমহল এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক সিজার মূল্য ১৭,৫০০ টাকা। এছাড়াও শেওড়াতলা বিওপি’র টহল দল কাজিপুর উত্তরপাড়া মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১০০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ৪০,০০০ টাকা। পরবর্তীতে ১১ এপ্রিল শনিবার বিকেলে  বিলগাথুয়া বিওপি’র টহল দল পূর্ব বিলগাথুয়া মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২,৪০০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে। উদ্ধারকৃত ভারতীয় বিড়ির আনুমানিক সিজার মূল্য ১,৩২,০০০ টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। দেশের যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে