ইসলামী ছাত্রসেনার উদ্যোগে

রাউজানে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এফএনএস (তৈয়ব চৌধুরী; রাউজান, চট্টগ্রাম) :
| আপডেট: ১১ এপ্রিল, ২০২৬, ০৮:৪৯ পিএম | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০৮:৪৯ পিএম
রাউজানে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান উপজেলা দক্ষিণের উদ্যোগে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ এপ্রিল শনিবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলা দক্ষিণের সভাপতি অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা হাসান সওদাগর তৈয়বী, মাওলানা আবুল কাশেম রেজভী, মাওলানা জিল্লুর রহমান হাবিবী, প্রবাসী সংগঠক মুহাম্মদ আরিফ, যুবনেতা রবিউল হোসাইন সুমন, এনামুল হক মুন্না, জানে আলমসহ আরও অনেকে। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ রাসেল। সংগঠনের দায়িত্বশীল ছাত্রনেতা আনিছুল মোস্তফা ও আবরার মাহতাব খোকনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী যুবসেনা রাউজান উপজেলা দক্ষিণের সাধারণ সম্পাদক যুবনেতা মাওলানা শওকত উদ্দিন। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ছাত্রনেতা শওকত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি সৃজনশীল প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর জীবন ও আদর্শভিত্তিক রচনা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও আদর্শিক চেতনা গঠনে সহায়ক। অনুষ্ঠানের শেষে ল্যাপটপ, নগদ অর্থ, ক্রেস্ট ও সনদসহ একশোর অধিক বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে