মানজুরা মুশাররফ মহাদেবপুরের নতুন ইউএনও

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) : | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬, ০৬:৩১ পিএম
মানজুরা মুশাররফ মহাদেবপুরের নতুন ইউএনও

নওগাঁর মহাদেবপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মানজুরা মুশাররফ। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় মহাদেবপুরে যোগদান করেন তিনি। তিনি আগের ইউএনও মো: আরিফুজ্জামানের স্থলাভিষিক্ত হলেন। একই সাথে আগের ইউএনওকে একই পদে পাবনার ভাঙ্গুরায় বদলী করা হয়। ৩৭তম বিসিএস উত্তীর্ণ হয়ে মানজুরা মুশাররফ ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার হিসেবে চাকরিজীবন শুরু করেন। এরপর বিভিন্ন সময় নারায়নগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার, রাজশাহীর চারঘাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও সবশেষ বরিশাল জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ইউএনও হিসেবে এলাকার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও যাবতীয় বিষয়ের উন্নয়নে কাজ করে যাবেন বলে এই প্রতিনিধিকে জানান।

আপনার জেলার সংবাদ পড়তে