অভয়ারণ্যে বন বিভাগের

সুন্দরবনের কঠোর নজরদারি প্রতিনিয়ত চলছে টহল কার্যক্রম

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬, ০৭:১২ পিএম
সুন্দরবনের কঠোর নজরদারি প্রতিনিয়ত চলছে টহল কার্যক্রম

সুন্দরবনের অভয়ারণ্যে বন বিভাগের কঠোর নজরদারিতে কমে এসেছে অপরাধ প্রবনতা। অভয়ারণ্যে এলাকায় প্রতিনিয়ত বন বিভাগের চলছে টহল কার্যক্রম। এতে করে চুপসে গেছে অসাধু চক্র। তবে অভয়ারণ্যে এলাকায় এক শ্রেনীর স্বার্থনেষি মহল প্রবেশ করতে না পারায় তারা মিথ্যা তথ্য সরবরাহ করে বন বিভাগের কর্মকর্তা সহ স্টাফদের হয়রানী করছে। জানা গেছে সম্প্রতি বিভিন্ন পত্রিকায় বন বিভাগের সহয়তায় অভয়ারণ্য মাছ শিকার চলছে বলে সংবাদ প্রকাশ করা হয়েছে। ঐ সংবাদে যে সকল তথ্য প্রদান করা হয়েছে তা বাস্তবের সাথে কোন মিল নেই।  একটি সুত্রে জানা গেছে, একিিট মহল বন বিভাগের নিষিদ্ধ এলাকায় মাছ ও কাঁকড়া ধরার জন্য প্রতিনিয়ত চাপ সৃষ্টি করছে। তবে বন বিভাগ কঠোর থাকায় তারা ঐ সকল জায়গায় মাছ ও কাঁকড়া ধরতে যেতে পারছেনা। আর সেই বিষয়টি কেন্দ্র করে বন বিভাগের লোকদের হয়রানি করতে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করা হচ্ছে। ঐ সংবাদে যাদের নাম উল্লেখ্য করা হয়েছে তাদের সুন্দরবনের কোন ব্যবসা নেই। নীলকোমল বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম জানান, তার অধিনস্থ এলাকায় যাতে কোন অসাধু জেলেরা প্রবেশ করতে না পারে তার জন্য টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।  ইতিমধ্যে অভয়ারণ্যে এলাকায় প্রবেশ করায় অনেক জেলেকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম বলেন, সুন্দরবনের অভয়ারণ্যে এলাকায় যাতে করে জেলে মাছ ও কাঁকড়া শিকার করতে না পারে তার জন্য বন বিভাগের ম্মার্ট টিম ও বিশেষ টিমের অভিযান চলমান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে