বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬, ০৭:৪৬ পিএম
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি- রেজিঃ নং ১৮০৮/৭৫ (১৯৬২-৬৩) বিরল উপজেলা শাখা কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সোমবার বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দের সমন্বয়ে উপজেলা কমিটিতে বিরল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ গুলনাহার খানমকে সভাপতি, বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মতিয়ার রহমানকে নির্বাহী সভাপতি, ছোট চৌপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাইনুল হাসানকে সাংগঠনিক সম্পাদক ও মালঝাড় চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফারুক হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। নবগঠিত কমিটির সকলকে শুভেচ্ছা, শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন সহকর্মীবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে