দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৬, ০৪:৩২ পিএম
দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষ ১৪৩৩ কে স্বাগত জানিয়ে মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় উপজেলা অফিসার্স ক্লাব 

ক্লাব থেকে শুরু করে দৌলতপুর সেন্টার মোড় পর্যন্ত মহিষ ঘোড়া গরুর গাড়িসহ বৈশাখী শোভাযাত্রা প্রদক্ষিণ শেষে দৌলতপুর অফিসার ক্লাবের আম চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্যগুহর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রদীপ কুমার দাস, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃআরিফুর রহমান, উপজেলার শিক্ষা অফিসার মোঃ মোস্তাক আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, বিএনপি নেতা এমপি পুত্র আসিফ রেজা শিশির মোল্লা, মোঃ সাইফুল ইসলাম (শাহীন),আহামেদ রাজু,আহাদ আলী নয়ন, বোয়াল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খোয়াজ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হোসেন আহমেদ, আইসিটি কর্মকর্তা মোঃসোহেল রানা।আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, শিক্ষক, সাংবাদিক সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে