গোমস্তাপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা পাচ্ছেন ৬২৭০ জন

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৬, ০৪:০৮ পিএম
গোমস্তাপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা পাচ্ছেন ৬২৭০ জন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গ্রীষ্মকালীন ফসলের আবাদ উৎপাদনের লক্ষে মুগ,তিল,পাটসহ আউস ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। চলতি মৌসুমে গোমস্তাপুর উপজেলার ৮ টি ইউনিয়ন ও রহনপুর পৌরসভার ৬ হাজার ২৭০ জন প্রানি—ক কৃষককে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। এরমধ্যে উফশী ধানের বীজ ৬ হাজার জন, গ্রীষ্মকালীন মুগ বীজ ১৭০ জন, তিল বীজ ৭০ জন, পাট বীজ ৩০ জন রয়েছে। কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এগুলো দেওয়া হচ্ছে। এর আগে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত একই স্থানে বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী। অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মো: পারভেজ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকীব উদ্দিন, ইব্রাহীম খলিলসহ অনেকে। উল্লেখ্য,উপকারভোগী ৬ হাজার কৃষক উফশী ধানের জন্য ৫কেজি ধানের বীজসহ ১০ কেজি ডিএফপি ও এমওপি সার, ১৭০ জন মুগ ডালের জন্য ৫ কেজি বীজসহ ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ৭০ জন তিল বীজের জন্য ১কেজি করে বীজসহ ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার,৩০ জন পাট বীজের জন্য ১কেজি করে বীজসহ ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার কৃষি প্রণোদনা সহায়তা হিসেবে দেওয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে