ব্লাড ক্যান্সারে আক্রান্ত ফারুকের বাঁচার আকুতি

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৬, ০৪:৪৫ পিএম
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ফারুকের বাঁচার আকুতি

মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ফারুক আহমেদ (৩০)। বাঁচার আকুতি তার। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেনা তার পরিবার। ফারুক আহমেদ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের রক্তরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান ডা. এম মোর্শেদ জামান মিয়ার অধীনে চিকিৎসাধীন আছেন। ফারুক আহমেদ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নুরনগর খয়েরমিল গ্রামের মৃত ফরজ আলী ও রিনা বেগম দম্পতির ছেলে। তিনি বর্তমানে নিরুপায় হয়ে পড়েছে। সন্তানের চিকিৎসা ও দুই নাতি ও পুত্রবধূকে নিয়ে বিধবা মা রিনা বেগম পড়েছেন মহা বেকায়দায়। এ বিষয়ে প্রতিবেশী আবদুল হাই বলেন, ফারুক আহমেদ অত্যন্ত বিনয়ী ও ভালো ছেলে। হঠাৎ করে তার এমন রোগ ধরা পড়ল, যা সত্যিই দুঃখজনক। ৭ বছর আগে মরিয়ম খাতুন নামের এক মেয়েকে বিয়ে করেন। তাদের আরিয়ান আহমেদ নামের ৬ বছর এবং ১৮ মাস বয়সের আনাবিয়া আকতার নামের দুটি সন্তান রয়েছে। তিনি অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না। পিতার রেখে যাওয়া যতোটুকু জমি ছিল সেগুলো বিক্রি করে চিকিৎসা করিয়েছেন। আড়ানী পৌরসভার সাবেক কাউন্সিলর লিটন আলী বলেন, ফারুক আহমেদের বাবা বছর খানেক আগে মারা গেছে। বাবার রেখে যাওয়া যতটুকু সম্পদ ছিল বিক্রি করে চিকিৎসা করিয়েছেন। বর্তমানে তার পরিবারের সামর্থ্য নাই ফারুকের চিকিৎসা করার। তাই সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার বলেন, এ বিষয়ে আবেদন করলে যাছাই-বাছাই করে আর্থিক সহযোগিতার বিষয়ে ব্যবস্থা নেব। সাহায্য পাঠানোর ঠিকানা- ফরুক আহমেদ, সোনালী ব্যাংক, আড়ানী শাখা, হিসাব নম্বর: ৪৬০৫২০১০১০৬৪৭।

আপনার জেলার সংবাদ পড়তে