পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ (চাটমোহর) এর আওতাধিন উপজেলা সমূহে বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভ্যাপসা গরমে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ও মশার চরম উৎপাতে জনজীবন এখন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীরা বিদ্যুৎ না থাকায় পড়াশোনা করতে পারছেনা। মশার উৎপাত তো লেগেই আছে। বিদ্যুৎ গ্রহরা অভিযোগ করেছেন,পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ বিলের পাশাপাশি মিটার ভাড়া ও সার্ভিস চার্জের নামে গ্রাহকদের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নিলেও গ্রাহক সেবা দিচ্ছেনা। বিদ্যুতের লোডশেডিং এখন নিত্যদিনের ব্যাপার।