রংপুরে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন রেজেকা সুলতানা

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৬, ০২:৩৯ পিএম
রংপুরে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন রেজেকা সুলতানা

মমিনুল ইসলাম রিপন রংপুর।জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে সরকারি দল বিএনপি। সোমবার (২০ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন। তালিকায় রংপুর বিভাগ থেকে স্থান পেয়েছেন তুখোড় নেত্রী ও চার দশকের রাজপথের লড়াকু সৈনিক অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী। তৃণমূল থেকে উঠে আসা অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সীর রাজনীতির হাতেখড়ি আশির দশকে। ১৯৮০ সালে রংপুর কারমাইকেল কলেজে অধ্যয়নকালে জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে তার পথচলা শুরু। ছাত্র সংসদ নির্বাচনে কমনরুম সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনি তার নেতৃত্বগুণের প্রমাণ দেন। আশির দশকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে অ্যাডভোকেট ফেন্সী ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। ১৯৮৪ সালের হরতাল, ৮৭ুর ‘হঠাও স্বৈরাচার’ আন্দোলন এবং ৯০ুএর গণঅভ্যুত্থানে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। ঢাকার সচিবালয় অবরোধসহ বিভিন্ন কেন্দ্রীয় কর্মসূচিতে তিনি রংপুরের প্রতিনিধিত্ব করেছেন। ফ্যাসিস্ট হাসিনা সরকার বিরোধী আন্দোলনেও তিনি ছিলেন আপসহীন। ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার সমাবেশে অংশ নিয়ে টিয়ার গ্যাসে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আন্দোলন চলাকালে অসংখ্য মামলাুহামলা, পরিবারের ওপর মানসিক চাপ এবং স্বামীর কর্মস্থল বদলির মতো প্রতিহিংসার শিকার হলেও দমে যাননি এই নেত্রী। বর্তমানে তিনি মহানগর মহিলা দলের সভাপতি এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহুসাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করছেন। আইন পেশাতেও তিনি অত্যন্ত সফল। তিনি রংপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সহুসভাপতি এবং বর্তমানে স্পেশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে কর্মরত। এর আগে তিনি জজ কোর্টে এপিপি ও পিপি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কারাবন্দি ও নির্যাতিত নেতাকর্মীদের আইনি সহায়তা প্রদানেও তিনি অনন্য ভূমিকা রেখে চলেছেন। সাংস্কৃতিক অঙ্গনেও রয়েছে রেজেকা সুলতানা ফেন্সীর সরব উপস্থিতি। তিনি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গানের একজন জনপ্রিয় শিল্পী এবং রংপুর ভাওয়াইয়া একাডেমির সভাপতি। এছাড়া তিনি ১৯৯৩ সাল থেকে রংপুর শিশু একাডেমির সঙ্গীত প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। মনোনয়ন পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রেজেকা সুলতানা ফেন্সী বলেন, ‘আমি জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে প্রথম থেকেই রাজপথে আছি এবং থাকব। দল আমার ওপর যে আস্থা রেখেছে, আমি তা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব।‘

আপনার জেলার সংবাদ পড়তে