দেখার কেউ নেই, নেশার রাজ্যে ডুবছে যুব সমাজ

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৬, ০৫:০১ পিএম
দেখার কেউ নেই, নেশার রাজ্যে ডুবছে যুব সমাজ

কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভা সহ ১১টি ইউনিয়নে বিভিন্ন পয়েন্টে ইয়াবা টেবলেটের স্বর্গরাজ্য গড়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে।  উপজেলা জেলা প্রশাসন ও পুলিশ বাহিনী এসব সিন্ডিকেডের নিকট থেকে মাসিক মাসোহারা নিচ্ছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। এই ক্রাইম পয়েন্ট গুলো হলো বাজিতপুর পৌর শহরের সিনামহল মোড়, ডাকবাংলা থেকে রাবার কান্দি যেতে রাস্তার ডানপাশে গড়ে উঠেছে বিশাল বড় ডিলার। এছাড়া সরারচর ইসলামিয়া ফাজিল মাদরাসার রোডে খালব্রিজ সংলগ্ন এলাকায় প্রতিনিয়ত ডিলারশীপের মাধ্যমে শত শত যুবসমাজ মাদক সেবন করে হারাচ্ছে প্রতিরোধ ক্ষমতা। যখন তাদের পকেটে টাকা থাকেনা তখন এসব এলাকায় চুরি, ছিনতাই সহ সব ধরনের অপরাধ করে গেলেও এদেরকে পুলিশ ধরলে এক দরজা দিয়ে ডুকে আরেক দরজা দিয়ে বেরিয়ে যায় এলাকায় অভিযোগ রয়েছে। এরা প্রভাবশালি মহলের ছত্রছায়ায় থেকে এসব অপরাধ করছে বলে অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী বলেন, এদের বিরুদ্ধে অভিযোগ দিলেও পুলিশ তাদেরকে ধরছে না বলে তাদের অভিযোগ। এ বিষয়ে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি একবার খতিয়ে দেখবেন বলে এলাকাবাসির দাবি।

আপনার জেলার সংবাদ পড়তে