কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মোহাম্মদ মোশারফ হোসেন

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৪ মে, ২০২৬, ০৭:০০ পিএম
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মোহাম্মদ মোশারফ হোসেন

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন  ড. মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮তম উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন।

এর আগে তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত ছিলেন।

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী ড. মোহাম্মদ মোশারফ হোসেন কে উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছরের জন্য নিযুক্ত করা হয়।

শিক্ষা মন্ত্রনালয়ের  সরকারী সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মোঃ সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার (১৪ মে) এ তথ্য নিশ্চিত করা হয়।