১৬২ বাংলাদেশি দেশে ফিরছেন লিবিয়া থেকে

এফএনএস অনলাইন:
| আপডেট: ১০ জুলাই, ২০২৫, ০২:০৯ এএম | প্রকাশ: ১০ জুলাই, ২০২৫, ০২:০৭ এএম
১৬২ বাংলাদেশি দেশে ফিরছেন লিবিয়া থেকে

বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার নিরলস প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকসহ মোট ১৬২ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বুধবার আনুমানিক সকাল ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটে বেনগাজির বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুরাক এয়ারের বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হয়।

দূতাবাস থেকে জানানো হয়, প্রত্যাবাসিত অভিবাসীদের মধ্যে বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে ১৪১ জন এবং ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে ১৬ জন অভিবাসী আটক ছিলেন। এ ছাড়া ৫ জন ত্রিপলিতে বিপদগ্রস্ত অবস্থায় ছিলেন।

দূতাবাসের মিনিস্টার (শ্রম) গাজী মো. আসাদুজ্জামান কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বেনগাজির বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে প্রত্যাবাসিত অভিবাসীদের বিদায় জানান। এ সময় তারা অভিবাসীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাস কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও সহযোগিতার বিষয় তুলে ধরেন।

আপনার জেলার সংবাদ পড়তে