নড়াইলে আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

এফএনএস (ফরহাদ ফেরদৌস; নড়াইল) : | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৫, ০৯:২৮ এএম
নড়াইলে আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নাশকতার মামলায় নড়াইল সদরের তুলারামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা টিপু সুলতানকে (৫৫) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার (৫ নভেম্বর) দুপুরে তুলারামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত বছরের ৪ আগস্ট নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামি টিপু সুলতান স্থানীয় আ’লীগ নেতা। ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আবেদন করে দলে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন তিনি।

সদর থানা ওসি সাজেদুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান টিপু সুলতানকে গ্রেফতার করা হয়েছে। তার নামে থানায় নাশকতার মামলা রয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে